-
It’s believed that eating together may have evolved as a means of facilitating social bonding in a group, and it’s pretty obvious that these experiences are important to our sense of belonging and happiness.
-
প্রিয় মানুষগুলো বেঁচে থাকাকালীন সময়েই সম্পর্কগুলোর যত্ন নিন।
-
যদি অতীতে ফিরে তাকাই, যদি সোশ্যাল মিডিয়ার উত্থান পর্যালোচনা করি তাহলে একটি জিনিসই চোখে আঙুল দেখিয়ে দেয়। আপামর নেটিজেন গণস্রোতের কাছে ফ্রি প্ল্যাটফর্মের (ফেসবুকের) সুলভ বিকল্প ছিল না। প্রযুক্তি সৃষ্টিতে নিরক্ষর অথচ প্রযুক্তি উন্মুখ আবালবৃদ্ধবনিতা নিজেদের জীবনের শ্রেষ্ঠ সময়কে বিসর্জন দিয়ে ইউজার জেনারেটরের কনটেন্ট তৈরি ক…Read More
-
বৃদ্ধ বাবা-মায়ের প্রতি আমাদের দায়িত্ব: ‘উহ’ বলাও নিষেধ!
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বাবা-মায়ের প্রতি বিশেষ করে বৃদ্ধ বয়সে তাদের প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। সূরা বনি ইসরাঈলের ২৩ ও ২৪ নম্বর আয়াতে বলা হয়েছে:
“তাদের একজন অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের প্রতি ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না;…Read More -
গুগলের জিমেইল অ্যাপটি সত্যিই মাল্টি ফাংশনাল। জিমেইল পারসোনাল, ওয়ার্কস্পেস একাউন্ট নতুন ইমেইলের ইন্সট্যান্ট পুশ নোটিফিকেশন দেয়ার পাশাপাশি কাস্টম ডোমেইনের জন্য আইম্যাপ (IMAP) প্রটোকলে সর্বনিম্ন ১৫ মিনিটের মধ্যে ইন্সট্যান্ট পুশ নোটিফিকেশন সুবিধা দিচ্ছে। ব্লুমেইল, আউটলুক, থান্ডারবার্ড ইত্যাদি অ্যাপ টেস্ট করে আমি ইন্সট্যান্ট পুশ নোটিফিকে…Read More
-
ক্লাস নাইন-টেন ছিল আমার গণিত শেখার সুবর্ণ সময়। তৎকালীন ভৈরব কেবি পাইলট হাই স্কুলের গণিত শিক্ষক জনাব হামিদ স্যার ছিলেন আমার অত্যন্ত প্রিয় একজন আদর্শ শিক্ষক। তাঁর হাতেই আমার সহজ বাংলা ভাষায় বীজগণিত ও উচ্চতর গণিতের হাতেখড়ি। স্যার ক্লাসে অত্যন্ত উঁচু মানের ক্লাস নিতেন। বন্ধুদের দেখাদেখি স্যারের বাসায়ও প্রাইভেট পড়তে যেতাম। দশম শ্রেণীর পাঠ চুকিয়ে…Read More
-
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেহাইর গ্ৰামে আমাদের বংশানুক্রমিক নাগর বাড়ির কবরস্থান ও ঈদগাহ মাঠ। ১৯১৯ সালে প্রতিষ্ঠিত এ কবরস্থানে শায়িত আছেন আমার দাদা, মেজো চাচা, বড় ফুফা ও অন্যান্য আত্মীয়-স্বজন।
আল্লাহ পাক সকল কবরবাসীর আলমে বারযাখের জীবনকে শান্তিময় করে দিন এবং পরকালে নাজাতের ব্যবস্থা করে দিন। আমিন!
-
জীবন বড়ই অনিশ্চয়তাময়। মৃত্যুর হাতছানি সুদূরপরাহত কোনো বিষয় নয়। মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান আছড়ে পড়া সেই কথাটিই মনে করিয়ে দেয়। সকল নিহত আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের ধৈর্য্য ধারণ করার তৌফিক খোদা তাআলা দিন। আমিন!
-
ক্লান্তি, ক্লান্তি আর ক্লান্তি ভরা জীবন।
মিষ্টি, ঠান্ডা বাতাসের পরশে আসে ঘুম।
দিন চলে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে,
নীড়ে ফেরার ব্যাকুলতা আর যত না পাওয়ার বেদনায়
জীবন থেকে একটি দিনের পরিসমাপ্তি।
নগর জীবন, কোটি মানুষের ভিড়ে
আমি তো জীবন্ত এক মৌমাছি। -
বর্ষা অণুকাব্য
আকাশ মেঘাচ্ছন্ন,
আমি অবসন্ন।
রাস্তা কর্দমাক্ত,
মন বিরক্ত। -
বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে। বৃষ্টিস্নাত সকালে ঘুম থেকে উঠাই অনেক কঠিন।
-
পরিবার হচ্ছে সোলার সিস্টেমের মতো।
-
প্রচণ্ড ঘুম আসছে। বৃষ্টিস্নাত দিন। বাসযোগে অফিস যাচ্ছি।
-
আমার ওয়াইফকে নিয়ে আমি বিয়ের আগে খুব সম্ভবত একটি কবিতা লিখেছিলাম। কালের আবর্তে ভুলে যাওয়া কোনো ডিজিটাল প্লাটফর্ম থেকে তা হয়তোবা হারিয়ে গেছে। এখন বিবাহ পরবর্তী জীবনে আটপৌরে সংসার আর কর্মজীবন নিয়ে এতই ব্যস্ততা যে, সাহিত্য কর্ম করার কথা ভাবাই অসম্ভব হয়ে পড়েছে। তবুও জীবন তো আর থেমে নেই। দেখতে দেখতে বিবাহিত জীবনের পঞ্চম বর্ষ…Read More
-
ফেসবুকে ঢুকলেই আমার বিরক্ত লাগে। হাজারো মানুষের বাক স্বাধীনতার আবর্জনার জঞ্জাল। কে, কি পোস্ট করলো, কে হা হা রিয়েক্ট করলো, তাই নিয়ে ঝগড়া আর মারামারি। মিথ্যাচার, অপতথ্য ছড়ানোর উর্বর জমিন হলো ফেসবুক। অবশেষে ফেসবুকের বিকল্প হিসেবে আমি আমার নিজের কেনা ডোমেইনে ও হোস্টিংয়ে বাডিপ্রেস প্লাগইন ব্যবহার করে ফেসবুকের মতোই অনলাইনে বাক চর্চা করতে পারছি। সব…Read More
Media
Photos
Videos
Audios
Files
Sorry, no items found.


