-
গুগলের জিমেইল অ্যাপটি সত্যিই মাল্টি ফাংশনাল। জিমেইল পারসোনাল, ওয়ার্কস্পেস একাউন্ট নতুন ইমেইলের ইন্সট্যান্ট পুশ নোটিফিকেশন দেয়ার পাশাপাশি কাস্টম ডোমেইনের জন্য আইম্যাপ (IMAP) প্রটোকলে সর্বনিম্ন ১৫ মিনিটের মধ্যে ইন্সট্যান্ট পুশ নোটিফিকেশন সুবিধা দিচ্ছে। ব্লুমেইল, আউটলুক, থান্ডারবার্ড ইত্যাদি অ্যাপ টেস্ট করে আমি ইন্সট্যান্ট পুশ নোটিফিকেশন সুবিধা পাই নি। তাই আমি আমার সকল কাস্টম ডোমেইনের ইমেইল একাউন্টগুলোকে জিমেইল এন্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে যাচ্ছি। এন্ড্রয়েড ফোনের স্ট্যাটাস বারে সর্বনিম্ন ১৫ মিনিটের ব্যবধানে নতুন ইমেইলের নোটিফিকেশন চলে আসায় ইম্পর্ট্যান্ট ইমেইল একদিকে যেমন পেয়ে যাচ্ছি, অন্যদিকে এটি একটি ইউসফুল এবং এসেনসিয়াল একটি ফিচার।

