Profile Photo

Mohammad Kamal Uddin Siddiqui KawtharOffline

    • Profile picture of Mohammad Kamal Uddin Siddiqui Kawthar

      Mohammad Kamal Uddin Siddiqui Kawthar

      1 year, 1 month ago

      আমার ওয়াইফকে নিয়ে আমি বিয়ের আগে খুব সম্ভবত একটি কবিতা লিখেছিলাম। কালের আবর্তে ভুলে যাওয়া কোনো ডিজিটাল প্লাটফর্ম থেকে তা হয়তোবা হারিয়ে গেছে। এখন বিবাহ পরবর্তী জীবনে আটপৌরে সংসার আর কর্মজীবন নিয়ে এত‌ই ব্যস্ততা যে, সাহিত্য কর্ম করার কথা ভাবাই অসম্ভব হয়ে পড়েছে। তবুও জীবন তো আর থেমে নেই। দেখতে দেখতে বিবাহিত জীবনের পঞ্চম বর্ষ অতিক্রম করে চলেছি। এ উপলক্ষ্যে একটি অণু কাব্য তো লেখাই যাই।

      “ডেকে এনেছিলাম তোমায় আমার ঘরে
      জীবনের অষ্টপ্রহর হৃদপিণ্ডের প্রকোষ্ঠে
      বাদ্য বাজিয়েই চলেছো নিরন্তর, নিরবধি‌।
      আলো ঝলমলে সংসারে হলুম পিতা
      বছর জুড়ে এখন জীবন আমার বসন্তময়।
      তুমি মানে পিচঢালা পথে মসৃণ পথচলা,
      বর্ষার এক পশলা বৃষ্টিতে খানিকটা বিরতি।
      তুমি মানে আঁকাবাঁকা পাহাড়ি পথে দুর্নিবার,
      উত্তাল নদীর বুকে সাহসী অভিযাত্রা।”