-
যদি অতীতে ফিরে তাকাই, যদি সোশ্যাল মিডিয়ার উত্থান পর্যালোচনা করি তাহলে একটি জিনিসই চোখে আঙুল দেখিয়ে দেয়। আপামর নেটিজেন গণস্রোতের কাছে ফ্রি প্ল্যাটফর্মের (ফেসবুকের) সুলভ বিকল্প ছিল না। প্রযুক্তি সৃষ্টিতে নিরক্ষর অথচ প্রযুক্তি উন্মুখ আবালবৃদ্ধবনিতা নিজেদের জীবনের শ্রেষ্ঠ সময়কে বিসর্জন দিয়ে ইউজার জেনারেটরের কনটেন্ট তৈরি করে টেক জায়ান্টগুলোকে ধনী থেকে ধনীতর করেছে। বিনিময়ে কি পেয়েছে? হতে হয়েছে টেক জায়ান্টগুলোর একতরফা টার্মস এন্ড কন্ডিশন ও প্রাইভেসি পলিসির বলীর পাঠা। ওয়ার্ডপ্রেসে নিজের কেনা ডোমেইন ও হোস্টিংয়ে বাডিপ্রেস প্লাগইন ব্যবহার করে নিজেদের পারিবারিক, দীর্ঘমেয়াদী ও বংশানুক্রমিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম hefzul.family এর আত্মপ্রকাশ অবশ্যই একটি যুগান্তকারী মাইলফলক।
