-
ফেসবুকে ঢুকলেই আমার বিরক্ত লাগে। হাজারো মানুষের বাক স্বাধীনতার আবর্জনার জঞ্জাল। কে, কি পোস্ট করলো, কে হা হা রিয়েক্ট করলো, তাই নিয়ে ঝগড়া আর মারামারি। মিথ্যাচার, অপতথ্য ছড়ানোর উর্বর জমিন হলো ফেসবুক। অবশেষে ফেসবুকের বিকল্প হিসেবে আমি আমার নিজের কেনা ডোমেইনে ও হোস্টিংয়ে বাডিপ্রেস প্লাগইন ব্যবহার করে ফেসবুকের মতোই অনলাইনে বাক চর্চা করতে পারছি। সবকিছুর জন্যই পরম করুণাময় আল্লাহ পাকের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি বুদ্ধি, শক্তি ও সামর্থ্য দিয়েছেন। অন্তত আমার কন্টেন্ট লাইসেন্সের মাধ্যমে আমার বিন্দুমাত্র আর্থিক লাভবান ব্যতিরেকে ফেসবুক আর অর্থ উপার্জন করতে পারবে না।
