-
সময়ের সাথে তাল মিলিয়ে মফস্বল শহরগুলো এগিয়ে যাচ্ছে। ফাস্টফুড খাবারের বৈচিত্র্যের ছোঁয়া এখন ভৈরবে। আমি প্রথম দেখায় ভেবেছিলাম ঢাকা শহরের কোনো ফুড কার্ট। ভৈরব কেবি স্কুলের কাছে প্রধান সড়কে ফাস্টফুডের এই কার্ট পরিবর্তিত সময়ের কথায় কেবল মনে করিয়ে দেয়। বদলে যাওয়া খাদ্যাভ্যাস শহুরে জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে।
