-
বড় মেয়েটাকে প্রথমবারের মতো কিছুদিনের জন্য নানাবাড়িতে বেড়াতে নিয়ে যাচ্ছি। পরম করুনাময় আল্লাহ্ পাকের অশেষ মেহেরবানীতে ওরা সহি সালামতে বেড়ে উঠছে। গত কিছুদিন ধরে নানাবাড়ি যাবে বলে সে মহাখুশি। আর তার নানানানী অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের প্রিয় নাতনি আসবে বলে।

