Profile Photo

Mohammad Kamal Uddin Siddiqui KawtharOffline

    • Profile picture of Mohammad Kamal Uddin Siddiqui Kawthar

      Mohammad Kamal Uddin Siddiqui Kawthar

      2 months, 3 weeks ago

      ২০২৬ সালে জামালপুর থেকে ময়মনসিংহ রেললাইন ধরে ট্রেনে করে ঢাকা ফিরছি। চলন্ত ট্রেনে হঠাৎ নানা (মরহুম এম.এ. মান্নান মিঞা) এর কথা মনে পড়ছে। আজ থেকে একশত বছর পূর্বে ব্রিটিশ ভারতে ১৯৪৭ সালের দেশভাগের মাধ্যমে স্বাধীনতার‌ও আগে নানা এই বাহাদুরাবাদ ঘাট টু ময়মনসিংহ রেল রুটটি দিয়ে ভৈরববাজার থেকে কলকাতায় যেতেন, ভারতবর্ষে রাজনীতি করতেন। নস্টালজিক মনে ১৯৩০ ও ১৯৪০ দশকের সেই দিনগুলোর কথা ভাবছি। ১৯২০ এর দশকে ময়মনসিংহ থেকে ভৈরববাজার রেললাইন স্থাপিত হয়েছিল। আমি বৈবাহিক আত্মীয়তার সম্পর্কের সূত্রে সেই পুরনো রেলপথে ভ্রমণ করছি। ক্ষুদ্র পৃথিবীতে সংক্ষিপ্ত সফরে সাদৃশ্যগুলো কত‌ই না কাকতালীয়!