Profile Photo

Mohammad Kamal Uddin Siddiqui KawtharOffline

    • Profile picture of Mohammad Kamal Uddin Siddiqui Kawthar

      Mohammad Kamal Uddin Siddiqui Kawthar

      3 months, 3 weeks ago

      আজকে আমার ইউনিভার্সিটি জীবনের একটি মজার স্মৃতির কথা মনে পড়েছে। তখন আইইউবিতে বিবিএ দ্বিতীয় কিংবা তৃতীয় বর্ষে পড়ি। সেমিস্টারের কথা মনে নেই। যতদূর মনে পড়ে বাংলা লিটারেচার এন্ড আর্টস নামের একটি কোর্সের ক্লাস টেস্ট ছিল। পরীক্ষার আগের রাতে আমি ভীষণ অসুস্থ ছিলাম। বাসায় মোটেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারিনি। তাই পরদিন পরীক্ষার খাতায় কি লিখব ভেবে কূল কিনারা পাচ্ছিলাম না। এক ফ্রেন্ডকে জানালাম আমার অসুস্থতার কারণে পরীক্ষা প্রস্তুতির অপারগতার কথা। সে আমাকে তার কাছাকাছি বসতে বললো। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। পরীক্ষাটা আমি ওর হেল্পের বদৌলতে ভরা খাতায় দিয়ে আসতে পারলাম। ক’দিন পর স্যার এক্সাম স্ক্রিপ্ট চেক করে ক্লাসে ফেরত দিলেন। আমি খুব ভালো মার্কস পেলাম আর আমার ঐ ফ্রেন্ড আমার চেয়ে বেশ কম নম্বর পেল। অপ্রত্যাশিত নম্বরে সে অনেকটা বিচলিত হলো। কিছু ক্লাসমেট নম্বর বাড়ানোর অনুরোধ নিয়ে স্যারের কাছে যাচ্ছে দেখে আমি তাকেও যেতে বললাম। সে গেলো; কিন্তু স্যার নাম্বার বাড়ানো তো দূরের কথা, অন্যের স্ক্রিপ্ট কপি করার অভিযোগ করে বসলেন। ফ্রেন্ডটি নীরবে সেই অভিযোগ শুনে আসলো। আজ‌ও সেই পরোপকারী ফ্রেন্ডটির কথা মনে হলে কৃতজ্ঞতা বোধ জেগে ওঠে।